সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
ব্যাংক

ঢাকা ব্যাংকের এক কোটি ৩০ লাখ শেয়ার উপহারের ঘোষণা

পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ তার ছেলেকে উপহার হিসেবে ব্যাংকের ১৩ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৩০ দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্লাটফর্মের বাইরে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস বর্তমানে ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকের ২০২২সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, মির্জা ইয়াসির ব্যাংকের ৩ কোটি ৪৯ লাখ বা ৩.৬৮ শতাংশ শেয়ারের মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *