রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগ

পুঁজিবাজার প্রেস.কম : ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি গত বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বরাবর পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের অক্টোবরে ঢাকা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
পদত্যাগের বিষয়ে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালনে তিনি ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবারের পর্ষদ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *