তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ পিএলসি।
শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
তথ্য জানিয়েছে কোম্পানিটি।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা।
অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে যা ছিল ৩১ টাকা ৪২ পয়সা।
