তাকাফুল ইনসুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪১ পয়সা।
৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ টাকা ১৩ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০১ টাকা ১১ পয়সা।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ১৯ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০১ টাকা ৭৪ পয়সা আর গত বছরের একই সময় ছিল ৬৯ পয়সা (নেগেটিভ)।
