তিন কোম্পানির বড় লেনদেন ব্লকে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৬ কোটি ২ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা এবং গ্রামীণফোন। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৪ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৩৪ লাখ ৫২ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭ লাখ ২৩ হাজার এবং গ্রামীণফোনের ২ কোটি ৯৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ২ কোটি ৮৬ লাখ ৯২ হাজার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১ কোটি ৭০ লাখ ১০ হাজার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার, বসুন্ধরা পেপার মিলসের ১ কোটি ৫ লাখ ১০ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৫ লাখ ৭ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮০ লাখ ১৯ হাজার এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
