মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

তিন ব্যাংকের বোনাস বিওতে প্রেরণ

গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাববছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংক।

ব্যাংকগুলো হচ্ছে- ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকগুলো সমাপ্ত হিসাববছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১০ জুলাই বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ঢাকা ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস। ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর এনআরবিসি ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ বোনাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *