রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

তুং হাই নিটিংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে দর কমেছে ১৩৭টি কোম্পানির। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগেরর দিনের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ৫৬ শতাংশ। আর ২ দশমিক ৭০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে ডেসকোর ৪.৭৮ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৪.২৬ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪.১৭ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৩.৭০ শতাংশ, তিতাস গ্যাসের ৩.৬২ শতাংশ, আরামিটের ৩.৩৮ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৩৩ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *