তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ফিনিক্স ইন্স্যুরেন্সের
ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ, একটি তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি, তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে৷
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-২৩ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৭ পয়সা।
অন্যদিকে, ৯ মাসে (জানুয়ারি,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৯৬ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬৬ পয়সা।
