তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৩ পয়সা।
আর্থিক বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ১ টাকা ৩৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত, ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৫৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৯ টাকা ৪৯ পয়সা।
