বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৮.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৪০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসআইপিএলসি-এর দর কমেছে আগের দিনের তুলনায় ১০ টাকা ২০ পয়সা বা ৭.৫০ শতাংশ, দাঁড়িয়েছে ১২৫ টাকা ৮০ পয়সায়।

আর ৫০ পয়সা বা ৬.৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ৬ টাকা ৯০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৬৭ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড ৫.৭১ শতাংশ, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস ৫.২৬ শতাংশ, বিএনআইসিএল ৫.০৪ শতাংশ, রিং শাইন টেক্সটাইল ৫.০০ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৪.৭৬ শতাংশ এবং রিলায়েন্স ইন্সুরেন্স ৪.৪৮ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *