মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষেও লাভেলো আইসক্রিম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (১৬ অক্টোবর) লাভেলো আইসক্রিমের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবি ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। আর ৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।
বুধবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, ইস্টার্ন লুব্রিকেন্টস, স্ট্যান্ডার্ড ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, প্রভাতী ইন্স্যুরেন্স, মুন্নু এগ্রো এবং আফতাব অটো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *