বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ২৭৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১ আগস্ট) ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে টেকনো ড্রাগস।

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, রূপালী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *