বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডিএসইতে ন্যাশনাল লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। আর ১২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, গ্লোবাল হেভি, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ এবং জেমিনি সি ফুড পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *