বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৮১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (৪ সেপ্টেম্বর) শাইনপুকুরের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ইসলামী লাইফের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। আর ৬ দশমিক ৪৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইবনে সিনা, শাহজিবাজার পাওয়ার, অগ্নি সিস্টেমস, গোল্ডেন জুবিলি ফান্ড এবং এনভয় টেক্সটাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *