শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৪১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৯ মার্চ) সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা বা ৭ দশমিক ৭২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডেফোডিল কম্পিউটার্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৪ দশমিক ০৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

মঙ্গলবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিকস, আনলিমা ইয়ার্ন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *