বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে স্টাইলক্রাফট

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ৪২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৪৭ শতাংশ। আর ৫০ পয়সা বা ৪ দশমিক ৫৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৩ দশমিক ৯৯ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩ দশমিক ২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৫৬ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ২ দশমিক ৪২ শতাংশ, মেঘনা সিমেন্টের ২ দশমিক ১৯ শতাংশ, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ দশমিক ৯৮ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১ দশমিক ৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *