বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

দর পতনের শীর্ষে অগ্নি সিস্টেমস

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে ২০৫টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর পতনের শীর্ষে অগ্নি সিস্টেমস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিংস মিলস পিএলসির শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

আর ১ টাকা ২০ পয়সা বা ৬.২১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজিবাজার পাওয়ারের ৫.৮৫ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৫৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৪.৯২ শতাংশ, এমজ্বেলে বিডির ৪.৭৬ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৬৮ শতাংশ এবং দেশ গার্মেস্টস লিমিটেডের শেয়ার দর ৪.৫৩ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *