সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৩ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭২ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মাইডাস ফাইন্যান্সের ৬ দশমিক ৬০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ দশমিক ৭১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৪ শতাংশ, পেনিনসুলা চিটাগংয়ের ৫ দশমিক ১৩ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৪ দশমিক ৯৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৪৮ শতাংশ এবং নিউ লাইন ক্লথিংয়ের ৪ দশমিক ৪৪ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *