বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

দর পতনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ১০ পয়সা বা ৯.৯৩ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকম এর দর কমেছে আগের দিনের তুলনায় ৬ টাকা ৭০ পয়সা বা ৮.৬০ শতাংশ।

আর ২১ টাকা ৫০ পয়সা বা ৬.০৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৮.০৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৭.৯৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৬৯ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ৬.৯৪ শতাংশ, ইস্টার্ন ক্যাবলস ৬.৫৯ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রি ৬.১৯ শতাংশ এবং প্রিমিয়ারলিজিং ৬.০৬ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *