রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে আরামিট পিএলসি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরামিত লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আফতাব অটোমোবাইলস লি:। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৮.২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এর শেয়ার দর ৭০ পয়সা বা ৮.২৪ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ৭.৬৯ শতাংশ, প্রগতি ইন্সুরেন্স লি: ৫.৭০ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লি: ৫.৫৭ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি. ৫.৩০ শতাংশ, মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৫.১৩ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ৪.৯৪ শতাংশ এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি: ৪.৮৩ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *