রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ইফাদ অটোস

 সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে ৫২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৩ অক্টোবর) ইফাদ অটোসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ১২ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড।
এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, এসবিএসি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *