শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ক্যাবল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ এপ্রিল ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন ক্যাবল – এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্ট এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২২ টাকা বা ৮.৭৪ শতাংশ।
আর ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নূরানী ডাইং ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ড্রাগন সোয়েটার ৮.০৮ শতাংশ, এইচআর টেক্সটাইল ৭.৭২ শতাংশ, বিচ হ্যাচারি ৭.৪২ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড ৬.১০ শতাংশ, লাফার্জ হোলসিম ৫.৭৬ শতাংশ, ইভেন্স টেক্সটাইল ৫.৩৮ শতাংশ ও সোনারগাঁওটেক্সটাইল ৫.২৬ শতাংশ দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *