বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ট্যানারি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ২৯০ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৮ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স । কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল মিলস পিএলসি, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, রহিমা ফুড কর্পোরেশন, কর্নফুলি ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *