সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ২৪১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ জুলাই) ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজেড শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- পেনিনসুলা চিটাগং, ন্যাশনাল ফিড মিল, হাইডেলবার্গ সিমেন্ট, বেঙ্গল উইনসোর, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইউনাইটেড ফাইন্যান্স এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *