শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২১ জুলাই) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৭ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ১৯ শতাংশ। আর ৭ দশমিক ৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্মা এইডস।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু এগ্রো, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *