শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৭ কোম্পানির মধ্যে ৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৬ নভেম্বর) জিকিউ বলপেনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৩ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডমিনেজ স্টিলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৬৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেনারেশন নেক্সট।

রবিবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, আফতাব অটোমোবাইলস, জেমিনি সি ফুড, লিবরা ইনফিউশন, ইউনিয়ন ক্যাপিটাল, জাহিন স্পিনিং এবং অলেম্পিক এক্স্রিরিজ লিঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *