বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে তমিজ উদ্দিন টেক্সটাইল’

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিসব মঙ্গলবার (০৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল এর।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকারহিমা ফুডএর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৩৭ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রিজেন্ট টেক্সটাইল।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-নাভানা সিএনজি ৮.৮৭ শতাংশ, ফার্স্ট ব্যাংক ৭.১৪ শতাংশ,এপেক্স স্পিনিং ৬.৯৮ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট ৬.৯৫ শতাংশ, খুলনা পাওয়ার ৬.২৫ শতাংশ ,টেকনো ড্রাগ ৬.২১শতাংশ ও বিডিল্যাম্প৬.১১ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *