রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকার লিমিটেড’

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকারস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।শেয়ার বাজার গাইড

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স , পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পিপলস লিজিং ৯.০৯ শতাংশ, টেকনো ড্রাগস ৮.৯১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ৮.৫৭ শতাংশ এবং যৌথভাবে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রিমিয়ার লিজিং ৮.৩৩ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *