বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে বিডি ফাইনান্স

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া৪০২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৭টির দর বেড়েছে। রোববার (১৩ জুলাই) সবচেয়ে বেশি দর বেড়েছে বিডি ফাইনান্সের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৭ টাকা ৩০ পয়সাবা ৯.৯৯ শতাংশ। আর ১৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেমিনি সি ফুড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নর্দান জুটের ৯.৯২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৯.৮৬ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৯.৮৫ শতাংশ, রহিমা ফুডের ৯.৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৯.৬৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৪৩ শতাংশ ও ইবিএল ফার্স্ট মিউচুয়ালফান্ডের ৮.৭০ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *