শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল পেপার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ৩০৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২১ মার্চ) ডিএসইতে মনোস্পুল পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৭ টাকা ৬ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, রবি, ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন, হাইডেলবার্গ সিমেন্ট, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংকব্যালান্সড ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *