বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৫৮ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। শেয়ারটির দর ৮ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের দর বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মোজাফ্ফর হোসেন স্পিনিং এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *