রবিবার, জুলাই ১২, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে মেঘনা ইন্সুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (১২ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯.৫৮ শতাংশ।
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৫২ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৪৩ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৯.৪৩ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স ৯.৩৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৯.৩৭ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৯.৩৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৯.৩৭ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *