রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

সূত্র মতে, আগের কার্যদিবসে রূপালী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রূপালী ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৯টির বা ১৯.৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে রূপালী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.২২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৮.৭৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.৮৭ শতাংশ,প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৭০ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৬৯ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.৬৪ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৬.৫৭ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর ৬.০৮ শতাংশ বেড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *