বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ২২৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ জুন) ডিএসইতে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আজ ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা সমতা লেদারের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন জুবিলি ফান্ড, গ্লোবাল হেভি কেমিক্যাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প, শেপার্ড ইন্ডাস্ট্রিজ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *