বুধবার, জুলাই ২২, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিক্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ৩৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শাইনপুকুর সিরামিক্স পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১১ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাইন ফুডস। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৫ দশমিক ৭৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান, সিভিও পেট্রোকেমিক্যাল, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, ডোমিনেজ স্টিল বিল্ডিং, সিলভা ফার্মা এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *