দর বৃদ্ধির শীর্ষে সেনা ইন্সুরেন্স ‘
শনিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব সর্বোচ্চ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৭.৪৫ শতাংশ বৃদ্ধির মাধ্যমে সর্বোচ্চ তালিকার শীর্ষে উঠেছে।
শনিবার ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ট্যানারীর ৭.৩২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৪৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৬.১২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৫.৩১ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৫.০৮ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৪.৬৬ শতাংশ, তসরিফা ইন্ড্রাস্ট্রিজের ৪.৪২ শতাংশ, সিটি ব্যাংকের ৪.৩৫ শতাংশ ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
