বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

পুঁজিবাজার প্রেস.কম :সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (০৪ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৭ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইল এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.২৮ শতাংশ।
আর ১ টাকা ৩০ পয়সা বা ৭.৩৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তিতাস গ্যাস ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সানলাইফ ইন্সুরেন্স ৭.১১ শতাংশ, এম আই ডাইং ৫.৮১ শতাংশ, আফতাব অটো ৫.৭৮ শতাংশ, এমারেল্ড অয়েল ৫.৭৭ শতাংশ,এইচ আর টেক্সটাইল ৫.১১ শতাংশ ,ওরিয়ন ফার্মা ৪.৮৯ শতাংশ ও শাইনপুকুর সিরামিক ৪.৮৩ শতাংশ দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *