সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৬ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সমতা লেদার কমপ্লেক্স। কোম্পানিটির শেয়ার দর ৯.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর ৯.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ০১, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মাগুরা মাল্টিপ্লেক্স এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *