মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০৫ মার্চ) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৬ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। শেয়রটির দর ৯ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এনার্জিপ্যাক পাওয়ার, আনোয়ার গ্যালভানাইজিং, জাহিন স্পিনিং, ইউসিবি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড এবং এসেবিএসি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *