শুক্রবার, মে ১, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর যথাক্রমে ৫০ পয়সা ও ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিকস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি লি: এর শেয়ার দর ১১ টাকা ৬০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যৌথভাবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফ্যামিলিটেক্স (বিডি) এবং ইউনিয়ন ক্যাপিটাল ৯.০৯ শতাংশ, এমারেল্ড অয়েল ৭.৯৮ শতাংশ, তুং হাই নিটিং ৭.৬৯ শতাংশ এবং নূরানী ডাইং ৭.৪১ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *