বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির ক্যাটাগরির অবনতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। গত বছরের তুলনায় লভ্যাংশ কম দেওয়ায় কোম্পানিগুলোর ক্যাটাগরির অবনতি হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটির মধ্যে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।

বারাকা পাওয়ার লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে ২৭ ডিসেম্বর, ২০২৩ থেকে এই কোম্পানির শেয়ার লেনদেন হবে।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি: কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। এর ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। আর ‘বি’ ক্যাটাগরির অধীনে ২৭ ডিসেম্বর, ২০২৩ থেকে এই কোম্পানির শেয়ার লেনদেন হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *