দুই কোম্পানির বোনাস লাভ্যাংশ প্রেরন
ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ঘোষিত বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাচ-বাংলা ব্যাংক ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
আলোচ্য বছরে ডাচ-বাংলা ব্যাংক ১৭ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
আইএফআইসি ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক পিএলসির ঘোষিত বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।
আইএফআইসি ব্যাংক ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
আলোচ্য বছরে আইএফআইসি ব্যাংক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
