বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির লেনদেন চালু রবিবার

রেকর্ড ডেটের পর আগামী রবিবার (১০ মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আমরা নেটওয়ার্ক লিমিটেড।

সূত্র মতে, বুধবার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

রেকর্ড ডেটের পর আগামী রবিবার যথানিয়মে কোম্পানিগুলো ডিএসইতে লেনদেন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *