শনিবার, জুন ৬, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির লেনদেন চালু বৃহস্পতিবার

রেকর্ড ডেটের পর আগামীকাল বৃহস্পতিবার (৯ মে) পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

রেকর্ড ডেটের পর আগামী বৃহস্পতিবার যথানিয়মে কোম্পানিগুলো ডিএসইতে লেনদেন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *