শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় লেনদেন ১৬২ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। আলোচ্য সময়ের মধ্যে ডিএসইর দুই সূচকের নেতিবাচক প্রবনতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬২ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০১ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৪৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৩ ও ২০৯৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫১ কোম্পানির শেয়ার এর দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *