শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় লেনদেন ১৭০ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়ালো ১৭০ কোটি ২০ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৩১ মার্চ ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০৮ পয়েন্টে। অন্যসূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬১ ও ২০১৬ পয়েন্টে।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৩টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *