মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় লেনদেন ২২৭ কোটি টাকা

সপ্তাহের ২য় কার্যদিবসে দেশের প্রধান পুৃজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২২৭ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ০৩ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৫ ও ২০৮৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *