রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় লেনদেন ৪৭৬ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৭৬ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১২ মে) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৭৯পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ২ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৪৪ ও ২০১৬ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৭৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *