মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় লেনদেন ৬১৮ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ৬১৮ কোটি ৯৭ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৮২ ও ২১৫০পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার এর দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *