শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘন্টায় লেনদেন ১৮০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ১৮০ কোটি ১৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৩ জুন) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৯ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ৪ দশমিক ১৪ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ১৫ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৩৩ ও ১৮৫১ পয়েন্টে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *